শাহরাস্তিতে মাদক নিয়ে এক যুবক (ব্যবসায়ীকে) আটক করেছে পুলিশ।
শনিবার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, চাঁদপুরের দিক- নির্দেশনায় অফিসার ইনচার্জ ওসি মোঃ আলমগীর হোসেনের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ জাকির হোসেন ভূইয়া সঙ্গীয় অফিসার ও ফোর্স একটি অভিযান পরিচালনা করেন।
এতে শাহরাস্তি পৌরশহরের ৬নং ওয়ার্ডের শ্রীপুর চাঁন মিয়া গাজী মিয়াজী বাড়ীর সামনে রাস্তার উপর থেকে আরমান হোসেন (২২) নামে এক মাদক কারবারিকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করে।
ওই মাদক কারবারি আরমান হোসেন উপজেলার সুচিপাড়া উত্তর ইউপি নবাবপুর গ্রামের মনির হোসেনের পুত্র।
এ বিষয় পুলিশ আরো জানায়, আটককৃত ওই যুবক প্রাথমিকভাবে মাদক কারবারী ব্যবসার সঙ্গে যুক্ত বলে স্বীকার করেছে।
এছাড়া সে দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আড়াল করে মাদক ব্যবসায় যুক্ত রয়েছে।
পরে অভিযুক্ত আরমানের বিরুদ্ধে পুলিশ শাহরাস্তি থানার মামলা নং-০৭, ধারা-২০১৮ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারা ১০ (ক) রুজু করে।

মোঃ মাসুদ রানা