প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪ । ১০:০২ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় বিআরটিসি বাস চা’পা’য় শ্রমিকের মৃ’ত্যু

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া
কচুয়ায় বিআরটিসি বাস চাপায়  ব্রীকফিল্ড শ্রমিকের মৃত্যু হয়েছে ।
মঙ্গলবার দুপুরে হাজীগঞ্জ -কচুয়া সড়কের পূর্ব কালচোঁ এইচ.বি  ব্রিক ফিল্ডের সামনে সড়ক এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,ওই দিন দুপুরে হাজীগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিআরটিসি পরিবহন (ঢাকা মেট্রো -ব -১৫ -৬০৪৬)বাসটি পূর্ব কালচোঁ এইচ বি ব্রিক ফিল্ড অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা সিএনজি সাইড দিতে গিয়ে  সড়কের পশ্চিম পাশে কনফেকশনারী দোকানের সামনে থাকা  ব্রিক ফিল্ডর শ্রমিক মানিক মিয়া বাসের চাকায় পিষ্ট হয়ে মাথায়  রক্তাক্ত জখম হয়।
অন্যান্য শ্রমিকগন মানিক মিয়াকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সংবাদ পেয়ে কচুয়া  থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করে এবং লাশ উদ্ধার করে ময়না তদন্ত জন্য চাঁদপুর সরকারি হাসপাতালে মর্গে প্রেরণ করেন।
সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার নায়াগাঁও গ্রামর সমর আলীর ছেলে  মানিক মিয়া এইচ.বি  ব্রিক ফিল্ড শ্রমিক হিসেবে কাজ করতেন।
স্থানীয়রা আরো জানান, বিআরটিসি ও আল আরাফাহ বাসগুলো এ সড়কে বেপরোয়াভাবে চলতে  থাকে। গত কয়েক বছর মধ্যে বিআরটিসি ও আল আরাফাহ বাসে অনেকের তাজা প্রাণ দিতে হয়েছে এ সড়কে। অভিজ্ঞ ড্রাইভার ও বাস কর্তৃপক্ষকে সড়কের ট্রাফিক আইন মেনে বাস চলাচল করার জন্য স্থানীয়রা অনুরোধ জানান।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় শ্রমিকের লাশ উদ্ধার করে চাঁদপুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
নিহতের পরিবারের অভিযোগ থাকলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন