প্রকাশের সময়: বুধবার, ২০ মার্চ, ২০২৪ । ১০:৫৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বন্ধুত্বের বন্ধন সামাজিক সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া

নিজস্ব প্রতিনিধি
বন্ধুত্বের বন্ধন সামাজিক সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার চাঁদপুর শহরের মটখোলা আল-আকসা তা’লীমুল কুরআন মাদ্রাসায় এতিম ছাত্রদের নিয়ে এ আয়োজন করা হয়।
ইফতার ও দোয়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল।
পৌর ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর গাজীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা যুবলীগের আহবায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জহির উদ্দিন মিজী, সিনিয়র সহ-সভাপতি সোলায়মান রাজু, সহ-সভাপতি সাইফুর রহমান মিশু।
এছাড়াও অনুষ্ঠানে বন্ধুত্বের বন্ধন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগে বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ ও ওলামায়ে কেরাম গন উপস্থিত ছিলেন।
ইফতার ও দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন আল-আকসা তা’লীমুল কুরআন মাদ্রাসার পরিচালক মাওলানা মিজানুর রহমান।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন