প্রকাশের সময়: শুক্রবার, ২২ মার্চ, ২০২৪ । ৬:৫৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে চোরাই ট্রাক সহ ২ চোর আটক

রাফিউ হাসান হামজা

চাঁদপুরের শাহরাস্তি থানা পুলিশ বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে ১টি চোরাই ট্রাক সহ ২ চোরকে আটক করেছে।

আটককৃতরা হলো কুমিল্লার লাকসাম উপজেলার মোঃ ফজর আলীর ছেলে আলমগীর হোসেন (২৭) ও শাহআলমের ছেলে মোঃ বাবলু মিয়া (২৪)।

শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

থানা সূত্রে জানা যায়,  গত ২১ মার্চ দুপুর দেড় ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তি থানাধীন রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের অন্তর্গত চিতোষী-মুদাফ্ফরগঞ্জ পাকা সড়কের রঘুরামপুর কোম্পানীর ব্রীজের পূর্ব পাশে জনৈক আবু তাহের এর ওয়ার্কশপ এর সামনে পাকা রাস্তার উপর হতে দুই জন গাড়ী চোর চক্রের সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। ঐ সময় তাদের হেফাজত হতে একটি হলুদ ও নীল রংয়ের পিকআপ গাড়ী উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

চুরি যাওয়া ট্রাকটির মালিক আবুল খায়ের জানান যে,  হলুদ ও নীল রংয়ের গাড়ির চালক গত ২১ শে মার্চ ভোর অনুমান ০৪ ঘটিকার সময় ঢাকা শাহবাগ থানাধীন বক্সিবাজার সিগনালের সামনে রেখে সেহরী খাওয়ার জন্য হোটেলে যায়। সেহরী খেয়ে ও ফজরের নামাজ আদায় করে এসে গাড়িটি না দেখে তাৎক্ষণিক বিষয়টি আমাকে জানায়। গাড়ীটি খোঁজাখুজি করার একপর্যায়ে সংবাদ পাই শাহরাস্তি থানা পুলিশ আমার গাড়ীটি উদ্ধার করেছে।

শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২জন চোরকে ট্রাক সহকারে আটকের পর মামলা রুজু করা হয়। পরবর্তীতে আটক আসামীদ্বয়কে পুলিশ এসকর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন