প্রকাশের সময়: শনিবার, ২৩ মার্চ, ২০২৪ । ৯:০০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

অ্যাড. হুমায়ুন কবির সুমনের ব্যাপক গণসংযোগ ও এতিমদের মাঝে ইফতার বিতরণ

সাইদ হোসেন অপু চৌধুরী
চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, শিক্ষানুরাগী ও আইনজীবী, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও এতিমদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।
শনিবার (২২ মার্চ ) চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের চান্দ্রা বাজার, বাংলা বাজার, মদিনা বাজার, পুরানবাজার ৪ ও ৫ নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ এবং নাজির পাড়া আন্ নাজির আইডিয়াল মাদ্রাসায় এতিম ছাত্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।
এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। বর্তমানে ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ে তুলতে আমাদের সবাইকে যার যার জায়গা থেকে কাজ করতে হবে। প্রতিটি সেক্টরে আমরা যেন সফলভাবে এগিয়ে যেতে পারি সেজন্য প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। এখন সব নির্ভর করছে আমাদের ইয়াং জেনারেশন ও যুব সমাজের উপর। ‘তারুণ্যের শক্তি, বাংলাদেশের উন্নতি’।
হুমায়ুন কবির সুমন বলেন, এই আসনের সাংসদ সমাজকল্যান মন্ত্রী ডাঃ দীপু মনি আমাদের জন্য ব্যাপক উন্নয়ন করছে। আমি আপনাদের লোক,আপনাদের সাথে নিয়েই কাজ করতে চাই। তাই আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আপনারা আমাকে চেয়ারম্যান পদে সমর্থন, দোয়া ও ভোট দিবেন বলে বিশ্বাস করি।
তিনি আরও বলেন, আমি নেত্রীর প্রতি সম্মান জানিয়ে এমন অনুষ্ঠানের আয়োজন করি। আজকে আমাদের দেশের যে উন্নতি সাধিত হয়েছে, বিশ্বে এ দেশ রোল মাডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, তা শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রী জন্যই সম্ভব হয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর আরও দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্য কামনা করছি। মহান আল্লাহ যাতে আমাদের নেত্রীর হাত ধরে এ দেশকে উন্নত দেশের কাতারে পৌঁছে দেন সেই দোয়া চাই। সেই সঙ্গে আমি সব সামর্থ্যবান মানুষকে সাধারণ মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আহ্বান জানাই।
গণসংযোগে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন