প্রকাশের সময়: সোমবার, ২৫ মার্চ, ২০২৪ । ৫:৪৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে হলুদ-মরিচের গুঁড়ায় ইঁদুরের মল, ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুর শহরের পুরাণ বাজার জীবন দে হলুদ মরিচ মিলে হলুদ এবং মরিচের গুঁড়ার সাথে ইঁদুরের মলসহ বিভিন্ন অনিয়ম পাওয়ায় মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

একই অভিযানে সাইফুল ফুড নামে সেমাই কারখানা মালিককে জরিমানা করা হয় ১০ হাজার টাকা।

সোমবার (২৫ মার্চ) দুপুরে পুরাণ বাজার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন এই বাজার তদারকি অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, সোমবার (২৫ মার্চ) শহরের পুরান বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে।

এ সময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই তৈরির দায়ে সাইফুল ফুডকে ১০ হাজার টাকা, হলুদ ও মরিচের গুঁড়ার সাথে নিম্ন মানের হলুদ মরিচ গুঁড়া মিশানো, ভুট্টার গুঁড়া মিশানো, হলুদ ও মরিচে ইঁদুরের মল পাওয়ার দায়ে জীবন দে হলুদ মরিচ মিলকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সর্বমোট দুটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহযোগিতায়য় ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর, জেলা ক্যাব এবং পুরান বাজার পুলিশ ফাঁড়ির একটি চৌকস দল। ভোক্তার অধিকার রক্ষায় এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী পরিচালক নুর হোসেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন