প্রকাশের সময়: বুধবার, ২৭ মার্চ, ২০২৪ । ৯:১৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে দিপুর চৌধুরীর স্মরণে খাদেরগাঁও ইউপি চেয়ারম্যানের ইফতার মাহফিল

মোজাম্মেল প্রধান হাসিব

মতবল দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইকবাল হোসেন হাওলাদারের উদ্যোগে কেন্দ্রীয় আওয়মীলীগ নেতা মরহুম সাজেদুল হোসেন চৌধুরী দিপুর আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ মার্চ) উপজেলার নারায়ণপুর সাহেব বাজার জামে মসজিদে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইকবাল হোসেন হাওলাদারের সভাপতিত্বে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন নারায়ণপুর সাহেব বাজার জামে মসজিদের সাবেক খতিব হাফেজ আফজালুর রহমান।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এসএম মজিদ প্রধান, ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য কাউছার প্রধান, ইউপি সদস্য শামীম মিয়াজী, যুবলীগ নেতা শহিদ প্রধান, ইউনুস সরকার, সোহেল রানা মাসুমসহ আমন্ত্রিত অতিথি, খাদেরগাঁও ইউনিয়নের ইউপি সদস্যগণ, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, নারায়ণপুর হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্ররা।

অনুষ্ঠানে ইফতারের পূর্বে দেশ ও জাতীর মঙ্গল কামনায় দোয়া করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন