প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১ । ১:২৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

রিদিকা ভবিষ্যতে চিকিৎসক হতে চায়

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিনিধি : সরকার নুসরাত জাহান রিদিকা ভবিষ্যতে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখছে । সে এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় শামসুল হক খান স্কুল এণ্ড কলেজ থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে।

তার গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার তালতলী গ্রামে।

সরকার নুসরাত জাহান রিদিকা ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মতলব উত্তর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সরকার মো. আবুল কালাম আজাদ এর কন্যা। সে পিএসসি ও জেএসসি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।
সরকার নুসরাত জাহান রিদিকার ইচ্ছা ভবিষ্যতে সে মানবসেবায় নিজেকে নিয়োজিত করার স্বপ্ন নিয়ে চিকিৎসক হতে চায়। পরবর্তী সকল পরীক্ষায় ভাল ফলাফল ও চিকিৎসক হওয়ার স্বপ্নপূরণে রিদিকা সকলের কাছে দোয়া প্রার্থী।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন