প্রকাশের সময়: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪ । ১২:৪৬ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

২০ সপ্তাহে কুরআনে হাফেজ শাহরাস্তির তাহসিন

রাফিউ হাসান হামজা
মাত্র ১৪৮ দিনে পবিত্র কোরআন শরীফ মুখস্থ করে আলোড়ন সৃষ্টি করেছে ৯ বছর ৫ মাস বয়সী শাহরাস্তির তৌহিদুল হাসান তাহসিন।
শাহরাস্তি উপজেলা সদরে অবস্থিত দারুল কুরআন মাদ্রাসা ছাত্র তাহসিন। ২০২২ সালের ৩১ জুলাই মাদ্রাসায় ভর্তি হয়ে প্রথমে কায়দ, এরপর আমপারা ও নাজেরা শেষ করে ১৪৮ দিন পূর্বে হিফজ বিভাগে ভর্তি হয়ে ৪ মাস ২৮ দিনে হেফজ সম্পন্ন করে।
১ এপ্রিল সকালে ওলামায়ে কেরাম ও মেহমানদের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে তাহসিন পবিত্র কোরআন তেলাওয়াত করেন।
দারুল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মাহফুজুর রহমান বুলবুলী, তাহসিনের এ কৃতিত্বে শুকরিয়া আদায় করেন।
তাহসিন শাহরাস্তি উপজেলার দশনাপাড়া গ্রামের ইমাম হোসেনের ছোট ছেলে। ৪ ভাই-বোনের মধ্যে তাহসিন সবার ছোট।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন