প্রকাশের সময়: বুধবার, ৩ এপ্রিল, ২০২৪ । ৩:৪১ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে মাওলানা আব্দুল হাই ফাউন্ডেশনের ঈদ বস্ত্র বিতরণ

মনিরুল ইসলাম মনির
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় মাওলানা আব্দুল হাই ফাউন্ডেশন উদ্যোগে ৩ শতাদিক পরিবারের মাঝে ঈদ বস্ত্র (শাড়ি, লুঙ্গি, থ্রি পিস) বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২ এপ্রিল) উপজেলার এম এম কান্দি গ্রামে মাওলানা আব্দুল হাই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও এ্যাবলুম ডিজাইন লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর আলহাজ্ব মো. মহসিন রাব্বানী, অত্র সংগঠনে পরিচালক ও মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মাহবুবুর রহমান সেলিম উপস্থিত থেকে অসহায় ও দরিদ্র পরিবারে মাঝে ঈদ বস্ত্র (শাড়ি, লুঙ্গি, থ্রি পিস) বিতরণ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি মহিবউল্লাহ খোকন, ছেংগারচর পৌর ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মো. বোরহান উদ্দিন, আওয়ামীলীগ নেতা মো. ফারুক হোসেন, মো. মোজাম্মেল প্রধান, সেকান্তর  মাস্টার , নুর উদ্দিন মাস্টার, মো. আল আমিন , মো. কবির মিয়াজী , মো. সোহেল দেওয়ান, সুমন বেপারী, রুবেল মিয়াজী, মো. জসিম, মো. আওলাদ হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন