প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১ । ১:৪৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহতলী জিলানী চিশতী উবিতে ৯জন জিপিএ-৫সহ সাফল্যজনক ফলাফল

অনলাইন ডেস্ক

স্টাফ রিপোর্টার : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লা’র অধীন চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় ৯জন এ+ সহ সাফল্যজনক ফলাফল অর্জন করেছে।

৩০ডিসেম্বর (বৃহস্পতিবার) সারাদেশে একযোগে এসএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফল অনুযায়ী শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা মোট ৬১জন পরীক্ষার্থী অংশগ্রহন ৬০জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়। পাশের হার শতকরা ৯৮.৩৪ভাগ। এর মধ্যে এ+ গ্রেড পেয়েছে ৯জন, এ গ্রেড পেয়েছে-৮জন, এ- গ্রেড পেয়েছে-২২জন, বি গ্রেড পেয়েছে-১৪জন, সি গ্রেড পেয়েছে-৭জন।

এসএসসি পরীক্ষায় এ+ প্রাপ্তরা হলো-বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ১। উন্মে সালমা আক্তার, পিতার নাম-মুন্সি মো: সফিকুর রহমান, মাতার নাম-ফাতেমা বেগম গ্রাম-শাহতলী, পো: শাহতলী, চাঁদপুর সদর, চাঁদপুর, তার বোর্ড রোল-১৭৩৫৫২, ২। সুমাইয়া আক্তার, তার পিতা নাম-তাজুল ইসলাম, মাতার নাম-তাছলিমা বেগম, গ্রাম-ভাটেরগাঁও, পো: শাহতলী, চাঁদপুর সদর, চাঁদপুর, তার বোর্ড রোল-১৭৩৫৫৩, ৩। মো: মাশরুর আহম্মেদ মিজি, তার পিতার নাম-রাশেদ আহমেদ মিজি, মাতার নাম-জাহানারা বেগম, গ্রাম-শাহতলী, পো: শাহতলী, চাঁদপুর সদর, চাঁদপুর, বোর্ড রোল-১৭৩৫৫৫, ৪। মো: পরান মিজি, পিতা-আব্দুল আজিজ মিজি, জীবনী বেগম, গ্রাম-শাহতলী, পো: শাহতলী, চাঁদপুর সদর, চাঁদপুর, বোর্ড রোল-১৭৩৫৫৬, ৫। আব্দুর রহমান খান, পিতার নাম-জয়নাল আবেদীন খান, মাতার নাম-উন্মে হানি, গ্রাম- গ্রাম-শাহতলী, পো: শাহতলী, চাঁদপুর সদর, চাঁদপুর, তার বোর্ড রোল-১৭৩৫৫৭, ৬। মো: তানভীর হোসেন, পিতা- মো: দিদার উল্ল্যা খান, গ্রাম-হামানকর্দ্দি, পো: শাহতলী, চাঁদপুর সদর, চাঁদপুর, তার বোর্ড রোল-১৭৩৫৫৮, ৭। মো: মেহেদী হাসান ঢালী, তার পিতার নাম-গোলাম রসূল, তার বোর্ড রোল-১৭৩৫৫৯, মানবিক বিভাগ থেকে এ+ প্রাপ্ত শিক্ষার্থীরা হলো- ৮। রাজিয়া সুলতানা সিমু, তার পিতার নাম-মনির সর্দার, গ্রাম-আলগী, পো: কর্দ্দী পাঁচগাঁও, চাঁদপুর সদর, চাঁদপুর, তার বোর্ড রোল-৩৮০৪৬৩, ৯। জান্নাতুল ফেরদাউস, তার পিতার নাম-মোস্তাফা মিজি, গ্রাম- শাহতলী, পো: শাহতলী, চাঁদপুর সদর, চাঁদপুর, তার বোর্ড রোল-৩৮০৪৬৪। তারা সকলে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির সেবা করতে চায়।

এদিকে, ২০২১ সালের এসএসসি পরীক্ষায় এ+প্রাপ্ত শিক্ষার্থী ও উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রানঢালা অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো:শাহাদাৎ হোসেনসহ সকল শিক্ষকবৃন্দ।

এদিকে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সোহেল রুশদী জানান,অত্র বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫প্রাপ্ত শিক্ষার্থীদের বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে এবং পুরস্কৃত করা হবে ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন