প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪ । ১০:২৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কল্যাণপুর ও তরপুরচন্ডীতে চেয়ারম্যান প্রার্থী সুমনের শুভেচ্ছা বিনিময়

সাইদ হোসেন অপু চৌধুরী

আসন্ন চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, শিক্ষানুরাগী ও আইনজীবী, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন সদর উপজেলার কল্যাণপুর ও তরপুরচন্ডী ইউনিয়নে নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) তিনি সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নে ৩ ও ৮ নং ওয়ার্ড, ও তরপুরচন্ডী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সেনের দিঘীরপাড়ে সর্বস্তরের জনগণের কাছে দোয়া চান।

এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের কল্যাণে সবসময় কাজ করে যাচ্ছে। যেকোনো দুর্যোগে দুর্বিপাকে আওয়ামী লীগের নেতাকর্মীরাই জনগণের পাশে দাঁড়ায়। অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আওয়ামী লীগের ঐতিহ্য।

তিনি বলেন, আমাদের নীতি হলো সবার সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে বৈরিতা নয়। বঙ্গবন্ধু চেয়েছিলেন, একটি স্বাধীন দেশ। তিনি এজন্য তার জীবন উৎসর্গ করেছেন। তিনি একটা যুদ্ধবিধ্বস্ত দেশকে গড়ে তুলেছিলেন। কিন্তু বঙ্গবন্ধুর মতো নেতৃত্ব ছিল বলে সম্ভব হয়েছে। স্বল্প সময় এদেশকে তিনি গড়ে তুলতে সক্ষম হয়েছেন। তিনি মাত্র তিন বছরের মধ্যেই দেশকে স্বল্পোন্নত দেশের স্বীকৃতি এনে দিয়েছেন। কিন্তু সেই সময়ই আসল আঘাত। সপরিবারে তাকে জীবন দিতে হলো।

হুমায়ুন কবির সুমন বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বর্তমানে ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। এই আসনের সাংসদ সমাজকল্যান মন্ত্রী ডাঃ দীপু মনি আমাদের জন্য ব্যাপক উন্নয়ন করছে। আমি আপনাদের লোক,আপনাদের সাথে নিয়েই কাজ করতে চাই। তাই আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আপনারা আমাকে চেয়ারম্যান পদে সমর্থন, দোয়া ও ভোট দিবেন বলে বিশ্বাস করি।

গণসংযোগে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন