প্রকাশের সময়: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪ । ৮:৫০ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে শিক্ষার্থীকে যৌন হয়রানি!

এস এম ইকবাল
মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের বাড়ি নিয়ে যৌন হয়রানির অভিযোগে মোহাম্মদ জাহিদ সর্দার(২২) নামে এক অটো চালককে আটক করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ।
এব্যাপারে ভুক্তভোগী এক মাদ্রাসা শিক্ষার্থীর মামা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
শনিবার (৬ এপ্রিল) অভিযুক্ত জাহিদ সর্দারকে  চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের চররাঘবরায় দারুল উলুম রাশেদিয়া মাদরাসা, এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ের তৃতীয় এক শ্রেণির শিক্ষার্থীকে দাওয়াতে নিয়ে যাওয়ার কথা বলে অটোরিক্সা চালক জাহিদ সর্দার তার বাড়িতে নিয়ে বলাৎকার করে।
বৃহস্পতিবার(৪ এপ্রিল) এঘটনা ঘটে। পরবর্তীতে ওই শিশু শিক্ষার্থী এঘটনা তার পরিবারের লোকজন ও মাদ্রাসা কর্তৃপক্ষকে জানায়। এরপরে শুক্রবার (৫ এপ্রিল) স্থানীয়রা জাহিদ সর্দারকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ শুক্রবার(৫ এপিল)রাতে জাহিদকে আটক করে থানায় নিয়ে আসে। এব্যাপারে ভুক্তভোগী এক মাদ্রাসা শিক্ষার্থীর মামা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের(নং০৪, তাং-০৫.০৪.২০২৪) করেন।
স্থানীয়রা জানান, ইতিপুর্বে অভিযুক্ত জাহিদ সর্দার উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের একাধিক শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়ন করেছে। তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন তারা।
মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, ইতিপূর্বে আটককৃত যুবক ্ওই মাদ্রাসার বেশ কয়েকটি শিশুর সাথে এই ধরনের আচরণ করেছে। তবে শুক্রবার সে পুনরায় মাদ্রাসায় আসলে সর্বশেষ ঘটনার শিকার শিশুটি আমাদেরকে ঘটনাটি জানালে আমরা জাহিদকে আটক করে শুক্রবার রাতে পুলিশের কাছে সোপর্দ করি।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, মাদ্রাসা কর্তৃপক্ষের ফোন পেয়ে অভিযুক্ত জাহিদকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে ঘটনার শিকার শিশু শিক্ষার্থীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৯(১) ধারায় মামলা দায়ের করে। ওই মামলায় তাকে আদালতে প্রেরন করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন