প্রকাশের সময়: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪ । ৮:৫৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে স্বাস্থ্য কমপ্লেক্সে বঙ্গবন্ধু ও শেখ হাসিনা কর্ণার উদ্বোধন

মনিরুল ইসলাম মনির

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা কর্ণার উদ্বোধন করা হয়েছে।

শনিবার ৬ এপ্রিল দুপুরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উদ্বোধন করেন- চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য, স্বাধীনতা পদকপ্রাপ্ত মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম।

এসময় তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের নামে বঙ্গবন্ধু কর্ণার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে শেখ হাসিনা কর্ণার দুটি কর্ণার উদ্বোধন করা হলো। এর মাধ্যমে মানুষ বঙ্গবন্ধু ও শেখ হাসিনা সম্পর্কে জানতে পারবে।

এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। স্বাস্থ্য কমপ্লেক্সে এই কর্ণার গুলোতে যেসব ছবি সংযোজন করেছে তা সত্যিই প্রশংসার দাবীদার। তার এতো কস্ট করে এ সফল আয়োজন করায় তাদের ধন্যবাদ জানাই।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মতলব উত্তর-দক্ষিণ মহিলা আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা পারভীন চৌধুরী রীনা, এফবিসিসিআই এর সহ-সভাপতি ও আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য রাশেদুল হোসেন চৌধুরী রনি, ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি একেএম শরীফ উল্লাহ সরকার’সহ অন্যান্যরা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন