পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুসলিম জাহানের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন হাজীগঞ্জের বলখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজের প্রভাষক ও চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মোঃ তাজুল ইসলাম হাওলাদার।
শুভেচ্ছা বানীতে তিনি বলেন, বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন বাসী সহ সারা বিশ্বের মুসলমানদেরকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদুল ফিতর আমাদের বড় ধর্মীয় উৎসব। এ উৎসব উপলক্ষে সকল কে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। সকল শ্রেনী পেশার মানুষ ও বিশ্ব মুসলমানদের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি।
তিনি বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে এক শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে এই পবিত্র ঈদুল ফিতর। ঈদুল ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধে উজ্জিবিত করে। মাসব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্যে দিয়ে আসে ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত। সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিতে হবে। তাই ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ হানাহানি,জোর জুলুমবাজ থেকে মুক্তি হয়ে ন্যায়, সাম্য ঐক্য, ভ্রাতৃত্ব দয়া সহানুভূতি, মানবতাও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসা পূর্ণ সমাজ।

মাসুদ হোসেন