প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪ । ১২:২৯ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি মাজার জিয়ারতের মাধ্যমে কামরুজ্জামান মিন্টুর মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিনিধি
হযরত পীর শাহরাস্তি বোগদাদি (রহ:) মাজার জিয়ারতের মাধ্যমে মনোনয়নপত্র  দাখিল করেছেন শাহরাস্তি উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিন্টু।
তিনি রবিবার দলীয় নেতৃবৃন্দ কর্মী সমর্থকদের নিয়ে ওই মাজার জিয়ারতে অংশ নেন।
এ সময় তিনি আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন অংশগ্রহণের জন্য সবাইর দোয়া প্রার্থনা করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, চৌধুরী মোস্তফা কামাল, বিল্লাল হোসেন তুষার, সাবেক দপ্তর সম্পাদক সফিউল আজম স্বপন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সম্পাদক শাহাদাত হোসেন সাধু, সাবেক ছাত্রনেতা হুমায়ুন কবির হিরো, মহসিন পাটোয়ারী, আওয়ামীলীগ নেতা জিয়াউল কবির দুলাল, ইব্রাহিম খলিল, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ জাকির হোসেন অন্তর, আওয়ামীলীগ নেতা আলমগীর হায়দার, জেলা ছাত্রলীগের সহ- সভাপতি ইস্কান্দার মির্জা সুমন, পৌর ছাত্রলীগ নেতা আবু সাঈদ প্রমুখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন