প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪ । ৭:৪৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

অতিরিক্ত সচিব হলেন মতলব উত্তরের মোঃ মাহবুবের রহমান

মনিরুল ইসলাম মনির
অতিরিক্ত সচিব হলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোঃ মাহবুবের রহমান।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে গত সোমবার  (২২ এপ্রিল) এ তথ্য জানানো হয়। এর আগে তিনি বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব ছিলেন।
মোঃ মাহবুবের রহমান অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি পাওয়ায় চাঁদপুর জেলার সর্বস্তরের মানুষ তাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন।
তিনি মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার কলাকান্দা গ্রামের মোঃ নুরুল হক খান ও ফিরোজা বেগমের কনিষ্ঠ পুত্র।
১৮তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৯৯ সালের ২৫ জানুয়ারি মাসে বাংলাদেশ সরকারের চাকুরীতে যোগদান করেন। এ দীর্ঘ ২৫ বছর কর্ম পsরিক্রমায় অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ২০১৩ সালে সরকারের উপসচিব, ২০২০ সালে যুগ্মসচিব হিসেবে পদোন্নতি লাভ করেন। তিনি কর্ম জীবনে অনেক কৃতিত্ব রেখেছেন। সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের মেগা প্রকল্পের সাথে সরাসরি যুক্ত। গত ২২ এপ্রিল তারিখে সরকার তাকে অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি প্রদান করেছেন।
উল্লেখ্য, ছাত্রজীবনে তিনি অত্যন্ত মেধাবী শিক্ষার্থী হিসাবে পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রবেশ করেন। শিক্ষা জীবনে মোঃ মাহবুবের রহমান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ হতে বিএসসি. এজি এবং জেনেটিক্স এ এম এস ডিগ্রী অর্জন করেছেন। কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতাধীন ছেঙ্গারচর উচ্চ বিদ্যালয় হতে ১৯৮৩ সালে ৭০% নম্বর পেয়ে এসএসসি এবং ১৯৮৫ সালে একই ধরনের ফলাফলসহ চাঁদপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন।
তিনি শিক্ষা জীবনের প্রতিটি স্তরে সরকারি বৃত্তি নিয়ে পড়াশোনা করেছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন