প্রকাশের সময়: বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪ । ১১:০৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে কাপ-পিরিচ প্রতীকে উঠান বৈঠক ও ব্যাপক গণসংযোগ

মতলব উত্তর ব্যুরো
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস কাপ-পিরিচ প্রতীকে ব্যাপক গণসংযোগ, পথসভা ও উঠান করেছেন।
২৪ এপ্রিল বিকেলে ইসলামাবাদ ইউনিয়নের নন্দলাল পুর বাজার, সুলতানাবাদ ইউনিয়নের টরকী বাজার, দাশের আড়ং ও চরপাথালিয়ায় মিছিল এবং পথসভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রধান অতিথির বক্তব্যে কাপ-পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, আপনারা জানেন, এবং আমাকে চিনেন। আমি নতুন করে নিজেকে পরিচয় দেওয়ার কিছু নাই। আমি আপনাদের সেবায় আছি এবং আগামীতেও থাকার জন্য এবারের উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ করেছি। সবাই আমাকে কাপ-পিরিচ মার্কায় একটি করে ভোট আমাকে জয়যুক্ত করবেন।
তিনি আরও বলেন, আমি নিজের জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ করেছি। ৩৫ বছর ধরে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের মাধ্যমে আপনাদের সেবা করছি। বিগত ২০০৪ সালে বেরীবাঁধ রক্ষায় জীবন বাজি রেখে কাজ করেছি। আমার সব ইতিহাস মতলব উত্তর উপজেলাবাসী জানেন। নতুন করে কিছুই বলার নাই। আমি আপনাদের কুদ্দুস, আপনাদের ভাই, আপনাদের সেবক হয়ে থাকতে চাই। সবাই আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
পথসভায় আরো বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেলিম সরকার, সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম খন্দকার, সাবেক সভাপতি আবুল বাশার খোকন, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সুলতানাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম সহ স্থানীয় দলীয় নেতৃবৃন্দ এবং গম্যমান্য ব্যক্তিবর্গ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন