প্রকাশের সময়: রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪ । ৭:২৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

নানার বাড়ি হাজীগঞ্জে বেড়াতে এসে পানিতে পড়ে ৩ বছর বয়সী শিশুর মৃত্যু

মেহেদী হাসান রিমেল
চাঁদপুরের হাজীগঞ্জে পুকুরের পানিতে পড়ে তিন বছর বয়সী খাদিজা আক্তার নামে এক কন্যা শিশুর মৃত্যু হওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার (২৭ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার ৭নং পশ্চিম বড়কুল ইউনিয়নের জাকনি মিজি বাড়ির একটি পুকুর থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফরিদগঞ্জ উপজেলার মূলপাড়া খান বাড়ির রুবেল হোসেন এর মেয়ে খাদিজা আক্তার গত এক মাস আগে তার নানার বাড়ি হাজীগঞ্জের বড়কুলে বেড়াতে আসেন।
ঘটনার দিন দুপুরে খাদিজা আক্তার বাড়ির আঙিনায় খেলছিল। এ সময় পরিবারের সকলের অগোচরে বাড়ির উত্তর পাশের পুকুরে পড়ে যায়।
অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এমন ঘটনায় ঐ বাড়িসহ এলাকায় নেমে আসে শোকের ছায়া।
এছাড়াও নিজ এলাকা ফরিদগঞ্জের মূলপাড়ায়ও চলছে শোকের মাতম।
আজ তাকে জানাজা শেষে দাফন করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন