প্রকাশের সময়: সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ । ৭:৪৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় প্রচন্ড তাপদাহে মাদ্রাসার শিক্ষিকা হাসপাতালে

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া

কচুয়ায় প্রচন্ড তাপদাহে অসুস্থ হয়ে মাদ্রাসার সহকারি- শিক্ষিকা সনিয়া আক্তার (২৮) কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চৌমুহনী ডিএস আলিম মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মোস্তাফিজুর রহমান।

তিনি জানান,সোমবার দুপুর ১২টায় মাদ্রাসার অফিস কক্ষ থেকে বের হয়ে শ্রেণি কক্ষে যাবার সময় মাথা ঘুরে করি ডোরে পড়ে যায় সহকারি শিক্ষিকা সনিয়া আক্তার।

পরক্ষনে অন্যান্য শিক্ষকগন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

হাসপাতালে কর্তব্যরত ডা:রাকিবুল ইসলাম বলেন,প্রচন্ড তাপদাহে শিক্ষিকার ডিহাইড্রেশন হয়েছে ।

তার চিকিৎসা চলছে অবজারভেশনে আছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন