প্রকাশের সময়: বুধবার, ১ মে, ২০২৪ । ৯:২১ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

কচুয়া পৌরসভার উদ্যোগে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে কচুয়া পৌরসভার উদ্যোগে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে পৌর কার্যালয়ে সার ও বীজ বিতরণী কার্যক্রম উদ্বোধন করেন পৌর মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি মো.নাজমুল আলম স্বপন।

এসময় পৌরসভার আওয়াতাধীন ২শত কৃষকদের মাঝে জনপ্রতি ৫ কেজি আউশ ধানের বীজ,১০ কেজি করে এমওপি ও ডিএপি সার বিতরণ করা হয়।

বিতরণকালে উপস্থিত ছিলেন. উপজেলার কৃষি সম্প্রসারন বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তা টিটু মোহন,কচুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুজন পোদ্দার, কাউন্সিলর আব্দুল কাদের,পারুল আক্তার, হিসাব সহকারী আলমগীর হোসেন,অফিস সহকারী নাসির আলম নসু, স্বাস্থ্য সহকারী নাসির উদ্দিন শিশির, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সম্পাদক সম্পাদক নুরে আলম, পৌর যুবলীগ নেতা সাইফুল ইসলাম সোহাগ প্রমুখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন