প্রকাশের সময়: শনিবার, ৪ মে, ২০২৪ । ৮:১০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় ১৪ কেজি গাঁজাসহ মাদক করাবারি আটক

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া

কচুয়ায় ১৪ কেজি গাঁজাসহ আলমগীর হোসেন (৪৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।

শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার এসআই এনামুল হক ও এএসআই মফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে কচুয়া-কাশিমপুর সড়কের গুলবাহার চৌরাস্তায় অটোরিক্সা থেকে গাঁজাসহ তাকে আটক করা হয়।

আটককৃত মাদক কারবারি আলমগীর পৌরসভার মাছিমপুর গ্রামের মৃত হোসেন আহম্মেদের ছেলে। বর্তমানে সে করইশ গ্রামে শশুর বাড়িতে বসবাস করেন।

কচুয়া থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, আটককৃত আলমগীর হোসেনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

কচুয়াকে মাদকমুক্ত করার লক্ষ্যে মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন