প্রকাশের সময়: রবিবার, ৫ মে, ২০২৪ । ৮:১৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বাগাদী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী অ্যাড. হুমায়ুন কবির সুমনের ব্যাপক গণসংযোগ

সাইদ হোসেন অপু চৌধুরী

আসন্ন চাঁদপুর সদর উপজেলা পরিষদে নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, শিক্ষানুরাগী ও আইনজীবী, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন তীব্র তাপদাহ উপেক্ষা করে ঘোড়া মার্কার সমর্থনে ৮ নং বাগাদী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে দিনব্যাপি গণসংযোগ, মাজার জিয়ারত ও পথসভা করেছেন।

রোববার (৫ এপ্রিল) সকাল ৯ টায় তিনি ৮ নং বাগাদী ইউনিয়নের ইসলামপুর গাছতলা মাজার ও বাগাদী দরবার শরীফ জিয়ারত শেষে চৌরাস্তা, বাগাদী ঢালিরঘাট, করেগো দোকান, শাহজালাল মার্কেট, দান বাক্স, বাঘড়া বাজার, নানিপুর, ডিএনসি বাজার, রামচন্দ্রপুর, মমিনপুর, সাহেব বাজারে নেতাকর্মীদের নিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় ও ব্যাপক গণসংযোগ করে দোয়া এবং ঘোড়া মার্কায় ভোট চান।

গণসংযোগে স্থানীয় জনগণের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা চেয়ারম্যান প্রার্থী অ্যাড. হুমায়ুন কবির সুমন বলেন, আমি বিজয়ী হলে চাঁদপুর সদর উপজেলাকে স্মাট উপজেলায় পরিনত করার লক্ষ্যে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমি মানুষের কল্যানে কাজ করার লক্ষ্যে চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আমি বিশ্বাস করি মন পবিত্র এবং লক্ষ্য ঠিক রাখলে যে কোন কাজে সফল হওয়া যায়। আপনাদের দোয়া ও সমর্থন সাথে থাকলে আমি আমার স্বপ্নপূরণে সফল হবো ইনশাআল্লাহ্। আমি আপনাদের পাশে থেকে সব সময় সেবাদানের সুযোগ চাই।

তিনি আরও বলেন, আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হলে চাঁদপুর সদর উপজেলা পরিষদ হবে সেবা কেন্দ্র। আমি সকলের সহযোগিতা নিয়ে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে উন্নয়নমুলক কাজ করে আধুনিক চাঁদপুর সদর উপজেলা পরিষদ গঠন করবো।

আমার উপর অর্পিত আপনাদের পবিত্র আমানত কখনোই খেয়ানত করবো না ইনশাআল্লাহ। আগামী ২১ মে মঙ্গলবার ঘোড়া মার্কায় তাকে ভোট দেয়ার অনুরোধ জানান এবং সকলের কাছে দোয়া চান।

এসময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন