প্রকাশের সময়: সোমবার, ৬ মে, ২০২৪ । ৯:১১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হলে উপজেলা পরিষদ হবে সেবাকেন্দ্র : চেয়ারম্যান প্রার্থী সুমন

সাইদ হোসেন অপু চৌধুরী

চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শিক্ষানুরাগী ও আইনজীবী অ্যাড. হুমায়ুন কবির সুমন কল্যাণপুর ইউনিয়নে দিনব্যাপি ব্যাপক গণসংযোগ করেছে

সোমবার (৬ মে) সকাল ৯ টা থেকে বিকাল পর্যন্ত তিনি কল্যাণপুর ইউনিয়নের কালীভাংতি, মিজির স্কুল, খলিফা বাড়ীর মোড়, মিলিটারির দোকান, বড় বাড়ীর স্কুল, শেখা মার্কেট, সফরমালী গরু বাজার ও সফরমালী উচ্চ বিদ্যালয়ে নেতাকর্মীদের নিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় ও ব্যাপক গণসংযোগ করে দোয়া এবং ঘোড়া মার্কায় ভোট চান।

গণসংযোগে স্থানীয় জনগণের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা চেয়ারম্যান প্রার্থী অ্যাড. হুমায়ুন কবির সুমন বলেন, আমি বিগত দিন থেকে আপনাদের আশে ছিলাম, আগামীতেও আপনাদের সেবা করার লক্ষ্যে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছি।

আমি বিশ্বাস করি আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি বিপুল ভোটে নির্বাচিত হবো। আমি চাঁদপুর সদরের উপজেলাবাসীর জন্য ভালো কিছু করতে চাই। সরকারের উন্নয়নে দেশ এগিয়ে যাচ্ছে এই উন্নয়নে চাঁদপুরকে সম্পৃক্ত করতে স্বচ্ছ মানুষ জনপ্রতিনিধি হিসেবে প্রয়োজন। আপনারা আমার পাশে থাকবেন, আমি নির্বাচিত হলে এলাকার উন্নয়নে আপনাদেরকে সাথে নিয়ে সকল কাজ করে যাবো ইনশাহ্আল্লাহ্।

তিনি আরও বলেন, আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হলে চাঁদপুর সদর উপজেলা পরিষদ হবে সেবা কেন্দ্র। আমি সকলের সহযোগিতা নিয়ে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে উন্নয়নমুলক কাজ করে আধুনিক চাঁদপুর সদর উপজেলা পরিষদ গঠন করবো। আমার উপর অর্পিত আপনাদের পবিত্র আমানত কখনোই খেয়ানত করবো না ইনশাআল্লাহ। আগামী ২১ মে মঙ্গলবার ঘোড়া মার্কায় তাকে ভোট দেয়ার অনুরোধ জানান এবং সকলের কাছে দোয়া চান।

এসময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন