প্রকাশের সময়: রবিবার, ১২ মে, ২০২৪ । ৯:২৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ২২৪জন, পাশের হার ৮৩%

এস এম ইকবাল

চাঁদপুরের ফরিদগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ২২৪জন।

এর মধ্যে এসএসসিতে ১৩৭জন, দাখিলে ৮৬জন ও এসএসসি কারিগরি শাখায় ১জন জিপিএ-৫ পেয়েছে।

এর মধ্যে শতভাগ পাশ করেছে দাখিলে ৮টি প্রতিষ্ঠান, কারিগরিতে ১টি এবং এসএসসিতে ২টি প্রতিষ্ঠান। এসএসসিতে মোট ৪৪২৯জন শিক্ষার্থীদের মধ্যে পাশ করেছে ৩৪৬৯ জন। পাশের হার ৭৮ ভাগ। সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ১৫জন।

দাখিলে ১৮১৯জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৫৯৪জন।

পাশের হার ৮৮ ভাগ। সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে হাঁসা ফাজিল মাদ্রাসা থেকে ১৩জন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন