শাহরাস্তিতে দাখিল পরীক্ষা- ২০২৪ সালের ফলাফল প্রকাশিত হয়েছে।
এতে পাশের হার শতকরা ৯৩.৭৫ ভাগ, জিপিএ-৫ পেয়েছেন ২৬ জন পরীক্ষার্থী।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এবার শাহরাস্তি উপজেলায় ২টি দাখিল পরীক্ষা কেন্দ্রে ২১ টি মাদ্রাসার ৭শ’৩৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
যার মধ্যে কৃতকার্য হয় ৬শ’৯৯ জন শিক্ষার্থী। বাকি ৪৬ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়।
সমগ্র উপজেলায় আটটি মাদ্রাসা শতভাগ পাস করে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশরাফ খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

মোঃ মাসুদ রানা