শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সেবাদানের জন্য জরুরী চিকিৎসা সরঞ্জামদি হস্তান্তরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সভা কক্ষে এটি অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো: নাসির উদ্দিনের সভাপ্রদানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, মুক্তিযুদ্ধের ১ নং সেক্টরের সেক্টর কমান্ডার মেজর অব: রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
তিনি বক্তব্য বলেন, সরকার জনগনের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
বিশ্বের বিভিন্ন দেশের চেয়ে বাংলাদেশের মায়েদের রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ তুলনামূলক রক্ত কম বা স্বল্পতা রয়েছে। যা উন্নত বিশ্বের মায়েদের স্বাস্থ্যের সঙ্গে আমাদের মায়েদের মোটেই যায় না। এ অবস্থা থেকে উত্তরণে সচেতনতা বাড়াতে হবে। তাহলে সুস্থ মা থেকে সবল জাতি তৈরি।
এই সময় তিনি অত্র হাসপাতালের আগত রোগীদের সেবা বা চিকিৎসা বিষয়ে খোঁজ খবর নেন।
একই সঙ্গে সংশ্লিষ্টদের হতদরিদ্র মানুষের জরুরী চিকিৎসা সেবা প্রদানে একটি আর্থিক তহবিল ঘটনের উপর গুরুত্ব আরোপ করেন।
ওই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসির আরাফাত।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শাহরাস্তি পৌর মেয়র হাজী আবদুল লতিফ, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আলমগীর হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার হোসেন, উপজেলা জাতীয় পাটির সভাপতি আবদুল মান্নান মোল্লা, স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ অচিন্ত্য চক্রবর্তী, কনস্যালটেন্ট ডা : আহসানুল কবির, ডা: সারোয়ার আলম, ডা: শাকিল আহমেদ সহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য ডাক্তার, সেবিকা সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী প্রমুখ।
উল্লেখ্য, উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচী (২০২৩-২০২৪) অর্থ বৎসর থেকে প্রাপ্ত বরাদ্দ থেকে রোগীদের সেবাদানের জন্য জরুরি চিকিৎসার জন্য এ সরঞ্জামাদি হস্তান্তর করা হয়।

মোঃ মাসুদ রানা