প্রকাশের সময়: সোমবার, ১৩ মে, ২০২৪ । ১০:২৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে ৭টি খাবার হোটেলকে ৫৩ হাজার টাকা জরিমানা

মেহেদী হাসান রিমেল

হাজীগঞ্জ বাজারের ৭টি খাবার হোটেল কে বিভিন্ন অনিয়মের কারণে ৭ মামলায় মোট ৫৩ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।

সোমবার (১৩ মে) বিকালে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত জাহান মোবাইল কোর্টের এ অভিযান পরিচালনা করেন।

এসময় হাজীগঞ্জ বাজারের শেরাটন হোটেল এন্ড রেষ্টুরেন্টকে ১০ হাজার টাকা, রিজিক হোটেল কে ১০ টাকা, স্টার হোটেলকে ৭ হাজার টাকা, উজ্জ্বল হোটেলকে ১০ হাজার টাকা, নোয়াখালী হোটেলকে ৭ হাজার টাকা, ভাই ভাই হোটেলকে ৪ হাজার টাকা ও অর্জুন হেবিস্টার হোটেল কে ৫ হাজার টাকা সহ ৭ মামলায় ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান জানান, বিভিন্ন অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

মোবাইল কোর্টের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

এসময় মোবাইল কোর্টে সহযোগীতা করেন হাজীগঞ্জ থানার একটি চৌকশ টিম।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন