প্রকাশের সময়: শুক্রবার, ১৭ মে, ২০২৪ । ১২:১৯ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তির ২ ইউপিতে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ওমর ফারুক রুমির গণসংযোগ ও পথসভা

নিজস্ব প্রতিনিধি
শাহরাস্তিতে উপজেলা পরিষদ নির্বাচনে   আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ওমর ফারুক রুমি গণসংযোগ ও পথসভা করেছেন ।
বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার রায়শ্রী উত্তর ও দক্ষিণ ইউপির বিভিন্ন স্পটে তিনি গণ সংযোগ চালিয়ে ভোটারদের নিকট আনারস প্রতীকের ভোট প্রার্থনা করেন।ওইদিন তিনি নাহারা সপ্রাবি, খিলা বাজার স্কুল এন্ড কলেজ, বেরনাইয়া বাজার এলাকা, ও নাহারা, রায়শ্রী, উল্লাশ্বর, খামপাড় ও উনকিলা বাজার এলাকায় গণসংযোগ ও পথসভায় মিলিত হন।
এসময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার হোসেন, উপজেলা জাতীয় পাটির সভাপতি মোঃ আবদুল মান্নান মোল্লা,  কেন্দ্রীয় তাতীঁলীগ সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন মোল্লা, নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী ও চিতোষী পশ্চিম ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম মোল্লা, রায়শ্রী উত্তর ইউনিয়ন চেয়ারম্যান মোশাররফ হোসেন মশু, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান ডা আবদুর রাজ্জাক, টামটা দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান মোঃ জহিরুল আলম ভুঁইয়া মানিক, যুবলীগের যুগ্ন আহবায়ক মাহফুজুল কবির,রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি ডা নিমাই চন্দ্র পাল, রায়শ্রী উত্তর ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি সাইফুল ইসলাম মাসুদ, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মিজান প্রমুখ।
সভায় কেন্দ্র কমিটির নেতৃবৃন্দ, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামিলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গণসংযোগ ও পথসভার প্রত্যেকটি অনুষ্ঠান সাধারণ ভোটারদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়,প্রতিটি পথসভা জনসভায় রুপ নেয়।
আনারস প্রতিকের প্রার্থী ওমর ফারুক রুমি তার বক্তব্য বলেন, আপনাদের উপস্থিতি প্রমাণ করে আমি এ ইউনিয়নের সন্তান।
আপনাদের সন্তান হিসেবে এ ইউনিয়নের প্রত্যেকটি কাজে আমি নিজেকে সম্পৃক্ত রাখবো।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন