প্রকাশের সময়: শুক্রবার, ২৪ মে, ২০২৪ । ৯:৪৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন এমকে মানিক পাঠান

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জে সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন ফরিদগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি, দৈনিক জনকণ্ঠ ও চাঁদপুর থেকে প্রকাশিত চাঁদপুর কণ্ঠের প্রতিবেদক এমকে মানিক পাঠান।

সংগঠনের গঠনতন্ত্রনুযায়ী শুক্রবার (২৪ মে) থেকে তিনি ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন।

এদিকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব গ্রহণ করে সহকর্মী ও শুভাকাঙ্খীদের সহায়তা কামনা করছেন এমকে মানিক পাঠান।

এর আগে পবিত্র হজ্জ্ব পালনের জন্য প্রেসক্লাবের নির্বাচিত সভাপতি মামুনুর রশিদ পাঠান সস্ত্রীক সৌদি আরবের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন