প্রকাশের সময়: রবিবার, ২৬ মে, ২০২৪ । ৭:৫৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় চোরাই অটোরিক্সা’সহ গ্রেপ্তার- ৪

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া

চাঁদপুরের কচুয়ায় অটোরিক্সাসহ চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শনিবার (২৬ মে) দুপুরে উপজেলার কাদলা ইউনিয়নের কচুয়া টু কাশিমপুর সড়কের গুলবাহার চৌরাস্তার বাবুলের বাপের ব্রীজের উপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- চাঁদপুর জেলার হাইমচর উপজেলার চর ভৈরবী ইউনিয়নের দক্ষিণ বগুলা গ্রামের বিল্লাল হোসেন মৌতাহিতের ছেলে মাছুম হোসেন (২৬), মতলব উত্তর উপজেলার বেলতলী গ্রামের মান্নান মিয়ার ছেলে রমজান (৩২), কচুয়া উপজেলার পলাশপুর শীল বাড়ির মৃত ইন্দ্রলাল চন্দ্র শীলের ছেলে রিপন চন্দ্র শীল (৪২) ও মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার বালিগাঁও গ্রামের খলিলুর রহমানের ছেলে বাবু সিকদার (২৭)।

থানা সুত্রে জানা যায়, উপজেলার কাদলা ইউনিয়নের কচুয়া টু কাশিমপুর সড়কের গুলবাহার চৌরাস্তা বাবুলের বাপের ব্রীজের উপর থেকে স্থানীয় লোকজন একটি চোরাই ব্যাটারি চালিত অটোরিকশাসহ ৪জন চোরকে আটকের পর কচুয়া থানার অবহিত করেন।

খবর পেয়ে সত্যতা যাচাই পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য (এসআই) যশমন্ত মজুমদারকে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। সিএনজির পেছনে চোরাই অটোরিক্সাটি দড়ি দিয়ে বেঁধে চোরচক্র বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। ১টি সিএনজি যাহার আনুমানিক মূল্য ৩ লক্ষ ৫০ হাজার টাকা, চোরাই অটোরিক্সা যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকাসহ ৪জন চোরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

এব্যাপরে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন বলেন, একটি সিএনজি ও একটি অটোরিক্সা জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের কচুয়া থানায় একটি মামলা রুজু করে চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন