প্রকাশের সময়: শুক্রবার, ৩১ মে, ২০২৪ । ৩:৫৬ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে মেঘনা নদীতে বাল্কহেডে অভিযানে গ্রেপ্তার ১২

সাইদ হোসেন অপু চৌধুরী

চাঁদপুর মেঘনা নদীর মোলহেড ও সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের মিনি কক্সবাজার নামক স্থানে পৃথক দুটি অভিযান চালানো হয়েছে। এ সময় চালকের যোগ্যতা সনদ না থাকাসহ বিভিন্ন অনিয়মের কারণে ১২ জন শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০মে) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।

মোলহেডের অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন- সুকানি মো. ফিরোজ (৩৮), মো. লাভলু (২৫), মো. আকবর (২৯) মো. তারেক (২০) ও মো. জাহাঙ্গীর আলম (৫০)। এদের বাড়ি ফিরোজপুর ও লক্ষ্মীপুর জেলায়।

অন্যদিকে রাজরাজেশ্বর এলাকা থেকে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সুকানি মো. মহিউদ্দিন (৩৪), মো. মহিউদ্দিন(৩৪), মো. মোক্তার হোসেন (২৮), মো. রিপন (৩২), মো. রুবেল (২৩), মো. মিজান (৪৪) ও মো. হুমায়ুন কবীর(৫৫)। তাঁদের বাড়ি লক্ষ্মীপুর, ভোলা, বড়গুনা ও বাগেরহাট জেলায়।

ওসি কামরুজ্জামান বলেন, শহরের মোলহেড এলাকায় ৩টি বাল্কহেডে অভিযান চালান হয়। নিষিদ্ধ সময়ে ঝুঁকিপূর্ণভাবে বেপরোয়া গতিতে বাল্কহেড চালানোর অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া আজ ভোর ৬টা থেকে সকাল সোয়া ৭টা পর্যন্ত এসআই মিঠুন বালার নেতৃত্বে রাজরাজেশ্বর এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৭টি বাল্কহেডের চালকের যোগ্যতা সনদ না থাকাসহ কয়েকটি অনিয়মের অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও বলেন, প্রথম অভিযানে গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে তিনটি নিয়মিত মামলা রুজু করা হয়। দ্বিতীয় অভিযানে গ্রেপ্তার সাতজনের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মেরিন আদালতে প্রসিকিউশন দাখিল করা হয়। জব্দকৃত সাতটি বাল্কহেড চালকের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন