প্রকাশের সময়: রবিবার, ২ জানুয়ারি, ২০২২ । ১:৩৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে শীতার্তদের মাঝে ইসলামী যুব আন্দোলন এর কম্বল বিতরণ

অনলাইন ডেস্ক
নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরে শীতার্ত পথচারী, দিনমজুর, রিকশাচালক ও অসহায় শীতার্তদের মাঝে ইসলামী যুব আন্দোলনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়।
পহেলা জানুয়ারি শনিবার রাতে শহরের বিপনিবাগ থেকে শুরু করে কোর্ট স্টেশন, শপথ চত্বর, বড় স্টেশন ও শহীদ মিনার এলাকায় ঘুরে ঘুরে পথচারী ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন জেলা যুব আন্দোলনের নেতৃবৃন্দ।
কম্বল বিতরন কালে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি শেখ মোহাঃ জয়নাল আবদীন, জেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা হেলাল আহমেদ।
কম্বল বিতরন কালে জেলা ইসলামী আন্দোলনের সভাপতি শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, এটা আমাদের মানবিক দায়িত্ব মানবিক দায়িত্ববোধ থেকেই পীর সাহেব চরমোনাই নেতৃত্বে আমরা শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছি। তিনি বলেন, এই শীতে অনেক মানুষ কষ্ট পাচ্ছে। তাই সমাজের বিত্তবানদের এসকল মানবিক কাজে এগিয়ে আসা উচিত। তিনি বলেন, ইসলামী আন্দোলনের পক্ষ থেকে ধারাবাহিকভাবে শীতার্তদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ চলবে।
জেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা হেলাল আহমেদ বলেন, আমরা শীতার্তদের হাতে নূন্যতম দায়িত্ববোধ থেকে মাত্র একটি কম্বল তুলে দিচ্ছি। আমরা চেষ্টা করছি অসহায় শীতার্তদের কে এই কনকনে শীতে ইসলামী যুব আন্দোলন এর পক্ষ থেকে কম্বল ও বিভিন্ন শীতবস্ত্র তুলে দিতে। আমরা সবে মাত্র শুরু করেছি। ধারাবাহিকভাবে শীতার্তদের জন্য আমাদের এই কম্বল বিতরণ কার্যক্রম চলবে। আমরা চাই সমাজের একটি মানুষও যেন শীতে কষ্ট না পায়।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, চাঁদপুর পৌর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি আবু নাঈম তানভীর, জেলা যুব আন্দোলনের সাবেক সাধারন সম্পাদক মাওলানা মাহদী হাসান, জেলা যুব আন্দোলনের সহ-সভাপতি কেএম মুক্তার হোসেন, সাধারণ সম্পাদক এইচ.এম নিজাম, প্রচার সম্পাদক মাওলানা ফরিদ হোসেন, দপ্তর সম্পাদক হাফেজ শাহাদাত, পৌর সাধারণ সম্পাদক মাওলানা ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক এইচ এমন ওমায়ের খান রাহাত সহ সংগঠনের নেতৃবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন