৩১ মে (শুক্রবার) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে ৯৪ ব্যাচ চাঁদপুরের পক্ষ থেকে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সকল বন্ধুদের সাথে হেঁটে হেঁটে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর সকল বন্ধুরা বন্ধু নবনির্বাচিত সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ হুমায়ূন কবির সুমনকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় শুভেচ্ছা বক্তব্যে অ্যাডঃ হুমায়ূন কবির সুমন বক্তব্যে তিনি তাঁর নির্বাচন কালীন সময়ে সকল বন্ধুরা যে যার অবস্থান থেকে তাঁকে নানা ভাবে সহযোগিতা করা এবং নির্বাচনে তাকে বিজয়ী করতে ভোটারদের কাছে গিয়ে তাঁর পক্ষ থেকে ভোট চাওয়ার জন্য সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাইদ হোসেন অপু চৌধুরী