প্রকাশের সময়: সোমবার, ৩ জুন, ২০২৪ । ৯:০১ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে ধর্ষন মামলার আসামি গ্রেপ্তার

মনিরুল ইসলাম মনির

মতলব উত্তর উপজেলার ধর্ষন মামলার আসামী ফয়সাল (৩৪)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

৩ জুন সোমবার মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন রনি’র সার্বিক তত্ত্বাবধানে ও তদারকীতে মতলব উত্তর থানার এসআই মোঃ মিজানুর রহমান-১ সঙ্গীয় ফোর্সের সহায়তায় মতলব উত্তর থানার মামলা নং-৫, তারিখ- ০৩ জুন, ২০২৪; জি আর নং-১৫৯, তারিখ- ০৩ জুন, ২০২৪; সময়- ১০.০৫ ঘটিকা। ধারা-৯(১) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩; এর আসামী ফয়সালকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ফয়সাল উপজেলার রায়ের কান্দি গ্রামের ফজলুল করিম সরকারের ছেলে। মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলমগীর হোসেন রনি জানান, আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন