প্রকাশের সময়: সোমবার, ৩ জুন, ২০২৪ । ৯:১৩ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময়

সাইদ হোসেন অপু চৌধুরী

চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়ন ও পৌরসভার ১৩ নং ওয়ার্ডের গুচ্ছ গ্রামে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শিক্ষানুরাগী ও আইনজীবী অ্যাড. হুমায়ুন কবির সুমন।

শনিবার ও রোববার বিকাল থেকে রাত পর্যন্ত তিনি এলাকায় গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। তার আসার খবর শুনে এলাকার মহিলা পুরুষ ও শিশুরা জড়ো হতে থাকে।

এ সময় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাড. হুমায়ুন কবির সুমন বলেন, “অত্যন্ত কঠোরভাবে শৃঙ্খলা রক্ষা করে তারাই নির্বাচন অনুষ্ঠিত করেছেন। সুশৃংখল নির্বাচন অনুষ্ঠান করার জন্য আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, প্রশাসন, নির্বাচন পরিচালনার সাথে যারা জড়িত, সকলকে আমার আন্তরিক অভিনন্দন। “এ ধরনের চমৎকার নির্বাচন উপহার দেওয়ার জন্য সকলকে অভিনন্দন জানাই। বাংলাদেশের ইতিহাসে এটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন