প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪ । ১০:৫৩ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

চাঁদপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন চাঁদপুর শহরের ষোলঘরস্থ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
৬জুন (বৃহস্পতিবার) বেলা ১২টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসানের পক্ষে সভাপতিত্বে করেন  চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: ইমরান শাহরিয়ার।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বলেন, চাঁদপুরের বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের জন্য সরকারের তরফ থেকে সবধরনের সহযোগিতা থাকবে।
তিনি বলেন, এ বিদ্যালয়ে কম্পিউটার ও প্রিন্টার ও বিদ্যালয়ের সংস্কারে ঢেউটিনের দেওয়ার ব্যবস্থা করব। বিদ্যালয় যেসব সমস্যা রয়েছে তা পযার্য়ক্রমে সমাধানের চেষ্টা করব। বিদ্যালয়ের জন্য চাঁদপুর পৌর এলাকায় পুনরায় ১৫ শতক জমি বরাদ্ধের উদ্যোগ নিব।
চাঁদপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা প্রতিমা রানী ভৌমিক এর পরিচালনায় সভায় অংশ নেন  চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: মনোয়ার হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সদস্য ও চাঁদপুর সরকারি কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ মো: ইসমাইল তপাদার কাঞ্চন, চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াছমিন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, চাঁদপুর জেলা সমাজসেবা অফিসারের প্রতিনিধি চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক মোহাম্মদ ছায়েফ উদ্দিন, চাঁদপুর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সুমন নন্দী, বিদ্যালয়ের অভিভাবক সদস্য ও সুইড বাংলাদেশ চাঁদপুর শাখার নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা মো: মজিবুর রহমান, বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো. তাজুল ইসলাম মজুমদার, মুহাম্মদ আবদুৃল্লাহ আল জুবায়ের, বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: মোরশেদ আলম খান প্রমুখ।
সভা শেষে চাঁদপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের আঁকা ছবি বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান কে প্রদান করেন চাঁদপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ প্রতিবন্ধী শিক্ষার্থীবৃন্দ।
এছাড়াও সভায় বিদ্যালয়ের জনবল সংকট সমাধানের জন্য বিধি মোতাবেক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নিয়োগের ব্যবস্থা নেওয়া , বিদ্যালয়ে খন্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া, বিদ্যালয়ের জন্য পৌর এলাকায় নতুন করে ভূমি বরাদ্ধের জন্য পুনরায় আবেদন করা,  শিক্ষার্থীদের বিনোদন ও শরীরচর্চা’র জন্য কক্ষ প্রস্তুত, চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয় থেকে প্রাপ্ত অনুদান বিধি মোতাবেক ব্যয় করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহন এবং অনুমোদন করা হয়।
সভায় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী’র পক্ষ থেকে প্রতিবন্ধী শিক্ষার্থীদের স্কুল ড্রেস দেওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন