প্রকাশের সময়: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪ । ৯:৩৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

বালুবাহী ট্রাক-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল প্রবাসী স্বামী-স্ত্রীসহ ৩ জনের

মির্জা মানিক

চাঁদপুরের হাজীগঞ্জে বালুবাহী ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে অন্ত:সত্বা নারী ও তার প্রবাসি স্বামীসহ ৩জনের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছে আরো দুজন।

মঙ্গলবার (১১ জুন) দুপর ২টার দিকে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বাকিলার গোগরা নামক স্থানে চাঁদপুর থেকে কুমিল্লাগামী বালুবাহী ট্রাক (কুমিল্লা-ঠ-১১- ০৩২৭) ও সিএনজি চালিত স্কুটার (চাঁদপুর-ঠ ১১-৬৭০৪) মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে গোগরা গ্রামের রফিক হাওলাদারের ছেলে সবুজ হাওলাদার ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত হাজীগঞ্জের ফুলছোয়া গ্রামের ওমান প্রবাসি মোজাম্মেল (৩৮) ও তার স্ত্রী পিংকি (৩০) কে মৃত্যু ঘোষণা করেন।

এ ঘটনায় আহতরা হলো নিহত সবুজ হাওলাদারের শ্যালক গোগরা গ্রামের ফরিদ ও একই গ্রামের আকতার হোসেন।

ভয়াবহ দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে ছুটে যান হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল, অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ ও হাজীগঞ্জ ফায়ারসার্ভিস।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘাতক ট্রাকটি আটক করেছি। সড়ক যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছি। আহতদের হাসপাতালে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছি।

একই দিন সন্ধ্যা ৬ ঘটিকার সময় হাজীগঞ্জের ধেররা এলাকায় সিএনজি অটোরিকশা-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৩ জন গুরুতর আহত হয়। আহতরা হচ্ছেন, হাজীগঞ্জ মকিমাবাদের শিফন, একই উপজেলার সৈয়দপুর গ্রামের জান্নাতুল ফেরদাউস ও চাঁদপুর সদরের মৈশাদী গ্রামের নূর মোহাম্মদ। তারা তিন জনই হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

এদিকে হাজীগঞ্জের মিঠানিয়া ব্রীজ সংলগ্ন এলাকায় অজ্ঞাত এক শিশুকে চাপা দেয় নাম্বারবিহিন সিএনজি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন