প্রকাশের সময়: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪ । ৯:৪২ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

মতলব দক্ষিণে নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

মোজাম্মেল প্রধান হাসিব

মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক নিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ জুন) সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আশরাফুল ইসলাম সোহাগ।

সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী মো. হারুনুর রশিদের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নারায়ণপুর ডিগ্রী কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল হক, নারায়ণপুর পৌর আওয়ামীলীগের সংগঠনিক সম্পাদক ও অভিভাবক জমির হোসেন পাটোয়ারী, বিদ্যালয়ের দাদা সদস্য তাওহিদুল ইসলাম সেলিম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আশফাক আহমেদ লিমন, হান্নান কাজী, বিদ্যালয়ের, কো-অপ্ট সদস্য সাদ্দাম হোসেন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন, কাশিমপুর পূরণ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মামুন হোসেন মৃধাসহ অত্র বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, ছাত্র-ছাত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন