প্রকাশের সময়: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪ । ১০:২২ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা

মোঃ মাসুদ রানা
শাহরাস্তি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ (সার্বক্ষনিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক এক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরের শাহরাস্তি পরিষদ মিলনায়তনে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এমসিএইচ-সার্ভিসেস ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তর,  ঢাকার  ব্যবস্থাপনায় এটি অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন  শাহরাস্তি  উপজেলা সহকারি কমিশনার ( ভূমি)  ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরীর সভাপ্রধানে এতে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, পরিকল্পনা ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সদস্য,  মেজর  অব:  রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
তিনি  বলেন,  সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা পাওয়া নাগরিক অধিকার। সেটি আমাদের নিশ্চিত করতে হবে। এছাড়া তিনি মাতৃত্বকালীন মায়েদের স্বাস্থ্য সেবা ও  সচেতনতা বিষয়ে আরো মনোযোগী হওয়ার তাগিদ দেন।
এ বিষয়ে সংশ্লিষ্টদের যার যার অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান। এ সময় তিনি সংশ্লিষ্ট আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন।
এ সময়  ডাঃ একে এম আমিনুল ইসলাম  স্বাস্থ্য পরিবার কল্যান কর্মকর্তা  ঢাকার স্বাগত বক্তব্যে কাজী হুমায়রা বিসিএস পরিবার পরিকল্পনা উপজেলা অফিসার ও ডা: আকলিমা আক্তার  পিয়া বিসিএস পরিবার পরিকল্পনা কারিগরি মেডিকেল অফিসারের  যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডাঃ মোঃ মুনীরুজ্জামান সিদ্দীকী,পরিচালক (এমসিএইচ) সাভিসের্স,পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকা।
ডাঃ কাজী মোঃ জোবায়ের গালীব লাইন ডাইরেক্টর (এমসিআরএইচ) সাভিসের্স, পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকা। গোলাম মো: আজম পরিচালক চট্টগ্রাম বিভাগ পরিবার পরিকল্পনা অধিদপ্তর। ডাঃ ফরিদ উদ্দিন আহমেদ লাইন ডাইরেক্টর (সিসিএসডিপি) পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকা।
এ সময় অতিথি হিসেবে উন্মুক্ত আলোচনায় বক্তব্য রেখে  আরো উপস্থিত ছিলেন, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আলমগীর হোসেন, পৌর মেয়র আলহাজ্ব আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জেড এম আনোয়ার,উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান,নব নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা আক্তার,
উপজেলা সমাজ সেবা অফিসার  আবু ইসহাক,চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, চেয়ারম্যান মোশাররফ হোসেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ বক্তব্য রাখেন। এছাড়া স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা কর্মচারী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, গণমাধ্যম কর্মী, স্বাস্থ্যকর্মী উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন