প্রকাশের সময়: শুক্রবার, ১৪ জুন, ২০২৪ । ৪:৪৪ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

চাঁদপুর শ্রম কল্যাণ কেন্দ্রের আয়োজনে বিজয়ীর ফ্রি মেডিকেল ক্যাম্প

নিজস্ব প্রতিনিধি
চাঁদপুর শ্রম কল্যাণ কেন্দ্রের আয়োজনে এবং ‘বিজয়ী নারী উন্নয়ন সংস্থার’ সার্বিক সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
অদ্য ১৪জুন, ২০২৪খ্রি.তারিখে ‘শ্রম কল্যাণ কেন্দ্র,চাঁদপুর’ এর আয়োজনে এবং ‘বিজয়ী নারী উন্নয়ন সংস্থা’ এর সার্বিক সহযোগিতায় অসহায় দরিদ্র মানুষ এবং শ্রমিক ও তাদের পরিবারবর্গের সদস্যদের জন্য ‘নিতাইগঞ্জ, পুরাণবাজার,চাঁদপুর’ এ একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
উক্ত মেডিকেল ক্যাম্পে শতাধিক রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন এবং তাদেরকে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।
শতাধিক রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন ‘শ্রম কল্যাণ কেন্দ্র, চাঁদপুর’ এর ‘মেডিকেল অফিসার’ এবং ‘আয়ন-ব্যয়ন কর্মকর্তা’ ডাঃ মেহেদী হাসান শুভ।
এ সময় উপস্থিত ছিলেন ‘বিজয়ী নারী উন্নয়ন সংস্থার’ ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান, বিজয়ীর স্বপ্নদ্রষ্টা আশিক খানসহ বিজয়ীর ভলেনটিয়ারবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন