প্রকাশের সময়: শুক্রবার, ১৪ জুন, ২০২৪ । ৯:১৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল ভাই-বোনের

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জে পুকুরে গোসল করতে নেমে ভাই-বোনের মৃত্যুর ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৪ জুন) দুপুরে উপজেলার দ্বাদশ গ্রাম ইউনিয়নের কিত্তনখোলা বড় বাড়িতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

ওই বাড়ির কামাল হোসেনের সন্তান ওমর ফারুক (৬) স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র ও ফাইজা (৮) স্থানীয় একটি মাদরাসা ৩য় শ্রেণীর ছাত্রী।

স্থানীয়রা বলেন, দুপুরের দিকে সবার অগোচরে শিশু দুটি বাড়ির পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয়।

স্থানীয় তুহিন হায়দার জানান, ডুবে যাওয়া দুই শিশুকে পুকুরের পানি থেকে তুলে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেছে।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারহানা হোসেন জানান, হাসপাতালে আসার অনেক আগেই শিশু দুটি মারা গেছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ভাই-বোনের মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন