প্রকাশের সময়: শনিবার, ১৫ জুন, ২০২৪ । ৯:৪০ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

শেখ হাসিনা সরকার চায় কোন একটা মানুষও পিছিয়ে থাকবে না : ডাঃ দীপু মনি

সাইদ হোসেন অপু চৌধুরী

সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মানবিক মানুষ, এটা তিনি বার বার প্রমাণ করেছেন। তিনি জনমানুষের পাশাপাশি নেতাকর্মীদেরও সেবা করে যাচ্ছেন। যা বিশ্বের মধ্যে একজন প্রধানমন্ত্রীর এই কার্যক্রম বিরল। তিনি সারাদেশে দুঃস্থ ও অসহায় মানুষদের সহায়তা দিয়ে থাকেন। এতে করে তিনি মানুষের অন্তরের অন্তরস্থলে জায়গা করে নিয়েছেন।সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।

গতকাল (১৫ জুন) শনিবার সকালে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে চাঁদপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলসহ চিকিৎসার আর্থিক সাহায্যের চেক ও ফ্যামিলি কিট বক্স এবং ট্রাই সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলে।

তিনি আরো বলেন, আমরা চাঁদপুরকে মাদক সন্ত্রাস জঙ্গিবাদ মুক্ত করতে চাই, প্রত্যেককে যার যার অবস্থান থেকে পাড়া মহল্লায় কোথাও যেন এসব না থাকে নজর রাখবেন। এসব কাজে যাতে কেউ জড়িত না হয় আপনারা নিভৃত করার চেষ্টা করবেন প্রশাসন আপনাদের সহযোগিতা করবে। যাতে এই সর্বনাশা পদ থেকে আমাদের কিশোর তরুণদের মুক্ত করে নিয়ে আসতে পারি। মাদক সন্ত্রাস কিশোর গ্যাং, নারী নির্যাতন জঙ্গিবাদ এইসব বিষয়ে আমার শতভাগ জিরো টলারেন্স সে যেই হোক এসবের ছাড় দেওয়ার কোন সুযোগ নেই।

ডাঃ দীপু মনি এমপি বলেন, শেখ হাসিনা সরকার চায় যে, দেশটা এগিয়ে যাবে। কোন একটা মানুষও পিছিয়ে থাকবে না। এবং তার জন্য শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ ব্যবস্থা বিদ্যুৎ প্রতিটি ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন হয়েছে।

জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক কামরুল হাসানের সভা প্রধানে ও জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক ফিরোজ আহমেদ ও সাংবাদিক এমআর ইসলাম বাবুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম পিপিএম বার, চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাড. হুমায়ুন কবির সুমন,
জেলা সমাজসেবা কর্মকর্তা নজরুল ইসলাম প্রমুখ।

এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইয়াসির আরাফাত, জেলা আওয়ামী লীগ নেতা হাসান ইমাম বাদশা, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী, সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান নুরুল হায়দার সংগ্রাম, রেবেকা সুলতানা মুন্না, সদর উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শিমুল হাসান সামনু, চাঁদপুর পৌরসভার কাউন্সিলর অ্যাড. কবির হোসেন চৌধুরী, জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন, পৌর যুবলীগের সদস্য নিতাই চন্দ্র দাস, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোঃ মোতালেব, আতাউর রহমান পারভেজসহ অনুষ্ঠান সংশ্লিষ্ট কর্মকর্তা, সুবিধাভোগী পরিবারের সদস্য বৃন্দ এবং আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

এদিন মন্ত্রী একই স্থানে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ক্যান্সার, কিডনী, লিভার, সিরোসিস, জন্মগত হৃদরোগ, স্ট্রোকে, প্যারালাইজড, থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহয়তা কর্মসূচির আওতায় ৩য় ও ৪র্থ কিস্তির জন্য মোট ২৫৬ জন রোগীকে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৫০ হাজার টাকা হারে মোট ১ কোটি ২৮ লক্ষ টাকা আর্থিক অনুদানের চেক বিতরণ করেন। পরে বিতরণ করেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে আর্থিক সাহায্যের চেক। এরপর বিতরণ করেন সুবিধাবঞ্চিত প্রতিবন্ধী ও ঝরে পড়া শিশুদের মাঝে ইউনিসেফ হতে প্রাপ্ত ফ্যামিলি কিট বক্স এবং প্রতিবন্ধী ১০ জনের মাঝে ট্রাই সাইকেল।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন