প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪ । ১১:৩০ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

সাইদ হোসেন অপু চৌধুরী

চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির জুন ২০২৪ মাসের সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুন বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপ্রধান ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) সুদীপ্ত রায়, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী, চাঁদপুর সদর উপজেলার চেয়ারম্যান অ্যাড. হুমায়ুন কবির সুমন, ছেঙ্গারছর পৌরসভা মেয়র আরিফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, চাঁদপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা আবুল কালাম ভূঁইয়া, এলজিডি চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মোঃ আহসান কবির, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মনজুরুল আলম শরীফ, চাঁদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নাসিম আহমেদ টিটো, চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহা. আলিউল হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবু মুসা মোহাম্মদ ফয়সাল প্রমুখ।

এছাড়াও জেলার বিভিন্ন দফতর প্রধান/প্রতিনিধি, সকল উপজেলা নির্বাহী অফিসার, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিবর্গ এবং অন্যান্য উপস্থিত ছিলেন।

সভায় জেলায় চলমান উন্নয়ন কার্যক্রম সুচারুভাবে সম্পন্ন করতে সকল দফতরের আন্তঃসমন্বয় নির্ধারণে নানাবিধ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন