প্রকাশের সময়: সোমবার, ৩ জানুয়ারি, ২০২২ । ৪:২২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলা প্রশাসক ও ইউএনও’র এক বছর; জেলা বাপশার ফুলেল শুভেচ্ছা

অনলাইন ডেস্ক
সজীব খান : চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজে চাঁদপুরে যোগদানের এক বছর পূর্ণ হওয়ায় তাদেরকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসার) চাঁদপুর জেলার নের্তৃবৃন্দ।
সোমবার সকাল ১০ টায় উভয়ের কার্যালয়ে গিয়ে তাদের ফুলের শুভেচ্ছা জানান তারা।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব)  দাউদ চৌধুরী, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসার) চাঁদপুর জেলা বাপশার সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক এম এ কুদ্দুছ রোকন, সহ-সভাপতি বশির উল্ল্যাহ খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুবুল আহসান  নিপু, সাংগঠনিক সম্পাদক সালামত উল্ল্যাহ খান শাহীন, অর্থ সম্পাদক মহিউদ্দিন আহমেদ সোহেল, সদস্য রায়হান বকাউল উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন