প্রকাশের সময়: শনিবার, ২২ জুন, ২০২৪ । ৮:২৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে মাদরাসাতু মুহাম্মদ সাঃ উদ্বোধন

সাইদ হোসেন অপু চৌধুরী

চাঁদপুরে মাদরাসাতু মুহাম্মদ (সা:) নামের একটি নতুন মাদ্রাসার উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২২জুন ) সকালে ভূইয়া প্যালেস-২য় তলা, পুলিশ সুপার এর বাস ভবনের পূর্ব পার্শ্বে, ওয়‍্যারলেছ বাজারে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. হুমায়ুন কবির সুমন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে মাদ্রাসা শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। তাই এলাকার দরিদ্র শিশুদের কুরআন শিক্ষার পাশাপাশি স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে এই প্রতিষ্ঠান মাইলফলক হয়ে থাকবে। এলাকার শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি হাতেকলমে কারিগরি শিক্ষা প্রদানের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আশা করছি, এ প্রতিষ্ঠান দক্ষ জনশক্তি গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা রাখবে। তিনি এমন মহৎ উদ্যোগ নেয়ায় কমিটিকে ধন্যবাদ জানান।

আলোচনা সভায় গাছতলা পীর সাহেব হযরত মাওলানা খাজা ওলিউল্লাহ’র সভাপতিত্বে প্রধান মেহমান ছিলেন মতলব সুলতানিয়া মাদরাসার মুহতামিম হযরত মাওলানা মুক্তি যাইনুল আবেদীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর অ্যাড. কবির হোসেন চৌধুরী, কাউন্সিলর মোঃ আলমগীর গাজী।

মাদরাসার সভাপতি হাফেজ কারী মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি মুফতী শিব্বির হোসাইন, ইঞ্জি রমজান আলী মৃধা, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলীম মিয়াজী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন গাজী, সাংগঠনিক সম্পাদক মুফতী সাকিব মাহমুদ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সাজ্জাদুর রহমান শিহাব, দপ্তর সম্পাদক মোঃ আবু ঢালী, সদস্য মোঃ দেলোয়ার ঢালী, হাসান ঢালী।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন