প্রকাশের সময়: রবিবার, ২৩ জুন, ২০২৪ । ৮:০১ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

সদর উপজেলা পরিষদ ও সদর উপজেলা যুবলীগের উদ্যোগে মিলাদ ও দোয়া

সাইদ হোসেন অপু চৌধুরী

দেশের সবচেয়ে প্রাচীন ও সর্ববৃহৎ ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭৫তম প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বাদ জোহর চাঁদপুর সদর উপজেলা পরিষদ ও সদর উপজেলা যুবলীগের উদ্যোগে উপজেলা পরিষদ জামে মসজিদে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া অনুষ্ঠানের পূর্বে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন, তিনি বলেন, ১৯৪৯ সালের ২৩ জুন রোজ গার্ডেনে প্রতিষ্ঠা হয় এ দলটির। প্রাচীন ও ঐতিহ্যবাহী এ রাজনৈতিক প্রতিষ্ঠানের নেতৃত্বেই এদেশের স্বাধীনতা অর্জিত হয়। আওয়ামী লীগ শুধু এ দেশের প্রাচীন ও সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠনই নয়, বাংলাদেশের রাজনীতির মূলধারাও। দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে দেশের অর্থনৈতিক সক্ষমতা ও আত্মমর্যাদার বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন সদর উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব হাফেজ মাও. মুফতী মোঃ কেছায়েত উল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন, হানারচর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুস সাত্তার রাড়ী, তরপুরচন্ডী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম শেখ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এম এ হাসান লিটন, চাঁদপুর পৌরসভার কাউন্সিলর অ্যাড. কবির হোসেন চৌধুরী, সদর উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক শিমুল হাসান সামনু, সদস্য মোস্তফা মোল্লা, জাহাঙ্গীর কবির কিশোর, সেলিম মাল, ইঞ্জি. ইকবাল হোসেন পলাশ পাটওয়ারী, মোল্লা শাহজাহান, পৌর যুবলীগের সদস্য সোহাগ মজুমদার, ওমর ফারুক আজমীর, বালিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার খান, কল্যাণপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক এস এম সুমন, জসিম উদ্দিন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসান সাদ্দাম, যুবলীগ নেতা রিয়াদ খান, ১৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সদস্য মমিন চৌধুরী মাসুমসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন