প্রকাশের সময়: সোমবার, ৩ জানুয়ারি, ২০২২ । ৪:৩৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জ চরদুঃখিয়ায় রজনীগন্ধা প্রতিকের নির্বাচনী মতবিনিময় সভা

অনলাইন ডেস্ক

এস এম ইকবাল : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জ উপজেলার ১১ নং চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মো. মামুনুর রশিদ সুমন হাওলাদারের রজনীগন্ধা প্রতিকের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৩ জানুয়ারী সোমবার সন্ধায় উক্ত ইউনিয়নের আলীগঞ্জ বাজারের আলোনীয় ফাজীল মাদ্রাসায় মিন্টু পাটোয়ারীর সভাপতিত্বে ও মো. আল-আমিন রনির পরিচালনায় বিশিষ্ট ব্যবসায়ী রজনীগন্ধা প্রতিকের চেয়ারম্যান পদপ্রার্থী মামুনুর রশিদ সুমন হাওলাদার, বিশিষ্ট সমাজ সেবক দানবীর সৌদি প্রবাসী মোঃ জাফর হাওলাদার, মোহাম্মদ উল্লা মিয়াজি, শফিকুর রহমান হাওলাদার, ফয়সাল হাওলাদার।

এ সময় উপস্থিত ছিলেন, মো. রিপাত মিজি, রাকিব মিজি, ফারুক মিজি, ফজল আহম্মেদ মিজি, বোরহান খন্দকার, মো. নূর মোহাম্মদ মিয়াজি, আক্কাস খন্দকার, মো. বাচ্চু মিয়া, মো. ইসমাইল, মো. সেলিম সরকার প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে মামুনুর রশিদ সুমন হাওলাদার বলেন, আপনারা অবগত আছেন ইতিপূর্বে আমার পরিবারের অর্থায়নে রাস্তা ঘাটসহ ইউনিয়নে ব্যাপক উন্নয়ন হয়েছে। অবহেলিত এই ইউনিয়নের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং আধুনিক ও মডেল ইউনিয়ন উপহার দিতে আগামী ৫ তারিখ আমার রজনীগন্ধা প্রতিকে আপনাদের মূল্যবান ভোট চাই। আমাকে নির্বাচিত করলে ইউনিয়নবাসীর সম্মান অক্ষুন্ন রাখবো ইনশাআল্লাহ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন