প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪ । ৯:২৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে সরকারি ৮৩ বস্তা চাল নিয়ে চালবাজি

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জে দুটি বসতঘর থেকে ৮৩ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৪ জুন) রাতে উপজেলার গন্ধব্যপুর ইউনিয়নের দেশগাঁও গ্রামের মমিন উল্লাহ ও কালু মিয়ার বসতঘর থেকে এই চাল উদ্ধার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুইটি স্থান থেকে সরকারি ৮৩ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ ও উপজেলা প্রশাসন। ওই সময় উদ্ধার করা হয়েছে ৮টি চালের খালি বস্তা।

ওই সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান ও হাজীগঞ্জ থানা তদন্ত ওসি মিন্টু দত্ত অভিযান পরিচালনা করেন।

অভিযানে ওই বাড়ির কালু মিয়ার বসতঘর থেকে সরকারি ২২ বস্তা চাল, চালের ৮টি খালি বস্তা ও মমিন উল্লার বসতঘর থেকে সরকারি ৬১ বস্তা চাল উদ্ধার করে।

এদিকে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গিয়াসউদ্দিন বাচ্চু জানান, উদ্ধার হওয়া চাল কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির। শ্রমিকদের দিয়ে কাজ আগেই করা হয়েছে। তবে চাল বরাদ্দ পরে হয়েছে। তাই এসব চাল স্থানীয় জাহাঙ্গীর আলম নামীয় ব্যক্তির নিকট বিক্রি করে শ্রমিকদের নগদ টাকা দেয়া হয়েছে।

তবে এ ব্ষিয়ে স্থানীয় ডিলার জাহাঙ্গীর হোসেন সঠিক জবাব দিতে পারেননি। এদিকে স্থানীয়দের অভিযোগ, চালগুলো ঈদ উপলক্ষে দেয়া প্রধানমন্ত্রীর উপহার। যেখানে গ্রামের হতদরিদ্রদের মাঝে ১০ কেজি করে বিতরণ করার কথা ছিল। কিন্তু ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আত্মসাৎ করে বিক্রি করে দিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীল বলেন, ‘চাল নিয়ে চালবাজির ঘটনা উদঘাটনে তদন্ত ও যাচাই-বাছাই চলছে। এতে সংশ্লিষ্ট কেউ জড়িত প্রমাণ হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

ঘটনার দিন রাতেই ডিলার জাহাঙ্গীর আলমকে না পেয়ে তার মেয়ে ও মমিন উল্লাহ এর জামাতাকে জিজ্ঞাসাবাদের জন্য থানা নিয়ে আসে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাল জব্দ করা হয়েছে। এই ঘটনায় জড়িত মমিন ও কালু পলাতক আছেন।

অভিযানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. জাকির হোসাইন, এসআই নূরে আলম, এসআই মনির হোসেন, এসআই জাফর আহমেদ, এএস আই নাজমুল সহ পুলিশের দুটি টিম উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন