প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১ । ৪:২০ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় বোগদাদ বাস থেকে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

অনলাইন ডেস্ক

মো: রাছেল, কচুয়া : কচুয়া থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজাসহ মো: আলিফ মেহেদী হাসান (২০), মোঃ রহমত উল্লাহ (২১), মো: রবিউল ইসলাম সিকদার (৩৮) নামের তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার এস.আই মোঃ আবু ফয়সাল সঙ্গীয় ফোর্স নিয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের জগতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় গেইট সংলগ্ন এলাকায় চাঁদপুরগামী বোগদাদ বাসে তল্লাসী চালিয়ে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো: আলিফ মেহেদী হাসান, মোঃ রহমত উল্লাহ, মো: রবিউল ইসলাম সিকদারকে গ্রেফতার করে।

মাদক ব্যবসায়ীরা হচ্ছেন- মো: আলিফ মেহেদী হাসান, মোঃ রহমত উল্লাহ এবং মো: রবিউল ইসলাম সিকদার গোপালগঞ্জ জেলার মোকসুদপুর উপজেলার বাসিন্দা।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিউদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম (বার) স্যারের সার্বিক নির্দেশনায় আমরা মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে আসছি। তার অংশ হিসেবে আমরা জগতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় গেইট সংলগ্ন এলাকায় চাঁদপুরগামী বোগদাদ বাসে তল্লাসী চালিয়ে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার করি। তাদের বিরুদ্ধে কচুয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রজু করে কোর্টে সোপর্দ করার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন